২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে নতুন রাষ্ট্রদূত আবুল কালাম

চট্টগ্রামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালামকে কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় আবুল কালামকে দুই বছরের চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে।

চট্টগ্রাম (দক্ষিণ) আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট কালাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট। অগ্রণী ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য ব্যবসায়ী আবুল কালামকে গত ২০ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্তের কথা জানায়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের মেয়াদ বাড়ল

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. মামুন অর রশিদের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে সরকার।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রথম প্রেস সচিব মামুন গত বছরের ২৪ মার্চ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পান।

এদিকে বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রযোজক মনোজ সেনগুপ্তকে এক বছরের চুক্তিতে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পুরনো খবর:

কুয়েতের রাষ্ট্রদূত হচ্ছেন ব্যবসায়ী কালাম
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন