২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের রাষ্ট্রদূত হচ্ছেন ব্যবসায়ী কালাম

চট্টগ্রামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালামকে কুয়েতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 02:55 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম (দক্ষিণ) আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট কালাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট।

বিবৃতিতে বলা হয়, “তিনি একজন প্রখ্যাত ব্যবসায়ী, সমাজকর্মী ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।”

অগ্রণী ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন আবুল কালাম।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য এই ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।