২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মামুন

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. মামুন অর রশিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2015, 02:31 PM

Updated : 25 Apr 2022, 01:10 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক বছরের চুক্তিতে তার এই নিয়োগের আদেশ জারি করে।

নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে মামুনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব হিসাবে তিন বছর দায়িত্ব পালন করে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরেন মামুন অর রশিদ।