১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রোজা শুরু কবে? আমিরাতের ‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ যা বলছে

“চাঁদের দৃশ্যমান পর্যায়গুলো চান্দ্র মাসের হিসাব রাখার প্রাকৃতিক উপায়, যা ইসলামি বর্ষপঞ্জির মূল ভিত্তি,” বলেন জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান।

রোজা শুরু কবে? আমিরাতের ‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ যা বলছে

ছবি: খালিজ টাইমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 10:02 PM

Updated : 10 Oct 2026, 10:02 PM

নতুন বছরে রোজা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে বলে ধারণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’।

শনিবার সংগঠনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ানের বরাতে কথা লিখেছে গালফ নিউজ।

এ হিসাবে ঈদুল ফিতর আগামী ৯ মার্চ অথবা ১০ মার্চ হতে পারে।

জারওয়ান বলেন, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হল—বিশেষ কোনো যন্ত্রপাতি বা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা ছাড়াই এর অগ্রগতি বা পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। চাঁদের পরিবর্তন লক্ষ্য রেখে মানুষ চান্দ্র মাসের বিভিন্ন পর্যায় চিহ্নিত করতে পারে।

“যেমন- প্রথম চাঁদ দেখা থেকে শুরু করে অর্ধচন্দ্র ও পূর্ণিমার হিসাব রাখতে পারে, যার পর চাঁদটি ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে অবশেষে অদৃশ্য হয়ে যায়। দৃশ্যমান এই পর্যায়গুলো চান্দ্র মাসের হিসাব রাখার প্রাকৃতিক উপায়, যা ইসলামি বর্ষপঞ্জির মূল ভিত্তি।”

জ্যোতির্বিজ্ঞানী জারওয়ান রোজার মাস শুরুর এ তথ্য সামনে আনলেও শারজাহ বিশ্ববিদ্যালয়ের ‘শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব’ চাঁদ দেখার বিষয়ে ভিন্ন মূল্যায়নের কথা জানিয়েছে।