২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদম তমিজি জামিনে মুক্ত

গত বছরের ৯ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আদম তমিজি জামিনে মুক্ত

আদম তমিজী হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2024, 09:05 PM

Updated : 04 Apr 2024, 09:12 PM

সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক হাই কোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন। 

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ মঙ্গলবার তাকে জামিন দেন। বৃহস্পতিবার তিনি ছাড়া পান। 

তমিজীর পক্ষে উচ্চ আদালতে শুনানি করা সাকির উদ্দিন আহমেদ বাপ্পি  এই তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম। 

পুরনো খবর:

‘বিস্ময়কর’ আদম তমিজীকে নিয়ে কী হচ্ছে
ডিজিটাল আইনে মামলায় গ্রেপ্তার তমিজী হক

গত বছরের ৯ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তখন বলেছিলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় তার নামে পরোয়ানা ছিল। 

গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তমিজী। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। 

তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। 

গত বছরের ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। 

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন এ তিনি।