১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পি কে হালদারের দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

গত ৯ মে পৃথক হাই কোর্ট তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় দণ্ডিত প্রশান্ত কুমার হালদারের সহযোগী বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

বৃহস্পতিবার হাই কোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে সাত বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।   

বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক পরিচালক। তাদের ৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বাসুদেব ও পাপিয়ায় পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। 

খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ তাদের হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করে আগামী ৪ জুনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।”

গত ৯ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাই কোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।

১৫টি মামলায় দেওয়া ওই জামিনের শর্ত ছিল পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না।

হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত আগাম জামিন স্থগিত করে। 

একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই আদেশ সংশোধন ও প্রত্যাহার চেয়ে আবেদন করে আসামিপক্ষ। 

জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে এসব মামলা করে।

পুরনো খবর

পি কে হালদারের দুই সহযোগীর ৬ সপ্তাহের জামিন হাই কোর্টে

প্রথম মামলায় পি কে হালদারের ২২ বছর কারাদণ্ড

পি কে হালদারের '৬২ সহযোগীর' খোঁজ পেয়েছে দুদক

পি কে হালদারের গ্রেপ্তার দুই সহযোগী পিপলস লিজিংয়ের পরিচালকের মেয়ে

পি কে হালদারের 'সহযোগী' অবন্তিকা গ্রেপ্তার

মেধাবীরা অপরাধে জড়ালে কী হয়, পি কে হালদার তার উদাহরণ: আদালত

পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো

পি কে হালদারের সাত 'সহযোগী'কে দুদকে তলব

দেশত্যাগে চেষ্টা: পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

পি কের আরেক সহযোগীর বিরুদ্ধে দুদকের মামলা