‘ইয়ামালের কাছে বার্সেলোনা কী চায় আমি জানি না’
স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, তারা কেবল লামিন ইয়ামালের সেরাটা বের করে আনার চেষ্টা করেন।
বার্সেলোনার মতো স্পেন দলেরও আক্রমণের প্রাণ লামিন ইয়ামাল। তবে ক্লাব ও জাতীয় দলে তরুণ ফরোয়ার্ডের খেলার ধরন কিছুটা ভিন্ন। সেই আলোচনার খুব একটা গভীরে গেলেন না লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের বিশ্বকাপজয়ী কোচ বললেন, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন নিজেই ঠিক করে নেন ইয়ামাল।
বার্সেলোনায় একটু বেশি ড্রিবলিংয়ের চেষ্টা করেন ইয়ামাল। শট একটু বেশি নেন। স্পেনের হয়ে ড্রিবলিং কম করেন, পাস বেশি দেন।
নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে জাতীয় দলে ইয়ামালের খেলার ধরন নিয়ে বললেন দে লা ফুয়েন্তে।
“বার্সেলোনা তার কাছে কী চায়, সেটা আমি জানি না। আমরা আমাদের খেলার ধরন দিয়ে তার কাছ থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করি। আমাদের ধরন বার্সেলোনার মতোই, তবে পুরোপুরি এক নয়। তার পারফরম্যান্স অসাধারণ; তাকে দলে পেয়ে আমরা ভাগ্যবান।
“ম্যাচের পরিস্থিতি যেমন দাবি করে, সে সেভাবেই খেলে। একই সঙ্গে নিজের শক্তি এবং সতীর্থদের সামর্থ্যও কাজে লাগায়।”
আগামী বুধবার বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে (এএম) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।
