০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চেকিয়া ম্যাচের আগে স্পেন শিবিরে জোড়া ধাক্কা

নেশন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়ামাল ও ওইয়ারসাবালকে পাওয়ার আশা করছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

চেকিয়া ম্যাচের আগে স্পেন শিবিরে জোড়া ধাক্কা

লামিন ইয়ামাল (বাঁয়ে) ও মিকেল ওইয়ারসাবাল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:11 PM

Updated : 09 Nov 2026, 09:11 PM

নেশন্স লিগে চেকিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জোড়া ধাক্কা খেয়েছে স্পেন। তারকা উইঙ্গার লামিন ইয়ামাল ও ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবালকে পাবে না বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী বৃহস্পতিবার চেকিয়ার মুখোমুখি হবে স্পেন। সোমবার ইয়ামাল ও ওইয়ারসাবালের ম্যাচটি থেকে ছিটকে পড়ার কথা জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

লা লিগায় রোববার আলতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন ইয়ামাল। ম্যাচের পর ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি।

১৯ বছর বয়সি এই ফুটবলার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে বার্সেলোনাতেই থাকবেন। ‘ফ্লু’ থেকে সেরে ওঠার পথে আছেন রেয়াল সোসিয়েদাদের ওইয়ারসাবাল।

দুজনকেই ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার আশা করছে স্পেন। আগামী রোববার মুখোমুখি হবে দুই দল।

এই দুজনের জায়গায় চেকিয়া ম্যাচের দলে ডাক পেয়েছেন লিভারপুলের ভিক্তর মুনিয়োস এবং রায়ো ভাইয়েকানোর হোর্হে দে ফ্রুতস।

নেশন্স লিগে নিজেদের গ্রুপে শীর্ষে আছেন স্পেন। প্রথম চার ম্যাচের সবগুলো জিতেছে তারা।