২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের শাস্তি

বার্সেলোনাকে ৫ লাখ ইউরো ও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩ লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 08:54 PM

Updated : 14 Jul 2023, 08:53 PM

‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ নীতি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। উভয় ক্লাবকে জরিমানা করেছে উয়েফা। 

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, ২০২২ অর্থ বছরে ‘লাভের হিসাব ভুলভাবে তুলে ধরায়’ বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে ৫ লাখ ইউরো। 

আর ‘কিছুটা ব্রেক-ইভেন ঘাটতির’ জন্য ইউনাইটেডকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ইউরো। 

পিএসজি, এসি মিলান, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব গত সেপ্টেম্বরে উয়েফার সঙ্গে সমঝোতায় সম্মত হয়েছিল। এই ক্লাবগুলি ২০২২ অর্থ বছরের নির্ধারিত লক্ষগুলো পূরণ করেছে। তবে পরের মৌসুমে তাদের ওপর নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে উয়েফা।