১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত-কোহলিদের জরিমানা

ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতের ক্রিকেটারদের।

রোহিত-কোহলিদের জরিমানা

ম্যাচ ফির বড় একটি অংশ কেটে নেওয়া হয়েছে ভারতের ক্রিকেটারদের। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:39 PM

Updated : 18 Nov 2026, 10:39 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে মন্থর ওভাররেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। রোহিত শার্মা, ভিরাট কোহলিদের আর্থিক জরিমানা করা হয়েছে।

গত রোববার ২২ রান জিতে সিরিজ নিশ্চিত করে ভারত। সেদিন নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার কম বোলিং করে দলটি। যে কারণে তাদের ক্রিকেটারদের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করার কথা বুধবার জানায় আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ।

ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের প্রস্তাবিত শাস্তি মেনে নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

নিউ জিল্যান্ডের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।