০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রেকর্ড রান তাড়ায় জয়ের পর পাকিস্তানের শাস্তি

জরিমানা করা হয়েছে শাহিন শাহ আফ্রিদি, ফাখার জামানদের।

রেকর্ড রান তাড়ায় জয়ের পর পাকিস্তানের শাস্তি

পাকিস্তান দল। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 07:26 PM

Updated : 02 Nov 2026, 07:26 PM

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান। ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শাহিন শাহ আফ্রিদি, ফাখার জামানদের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত শনিবারের ফাইনালে শ্রীলঙ্কার ৩২৫ রান টপকে ৩ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ওয়ানডে ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের শাস্তির কথা জানায়। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি আরোপ করেন।

নির্ধারিত সময়ে এক ওভার কম করায় পাকিস্তানকে এই জরিমানার মুখে পড়তে হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

পাকিস্তান অধিনায়ক আফ্রিদি নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।