২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দ্বিতীয় হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 09:37 PM

Updated : 24 Apr 2024, 09:37 PM

তিন গোলের ব্যবধানে হার এড়ালেই চলত ঢাকা ওয়ান্ডারার্সের। তবে হারেনি তারা। বাফুফে এলিট একাডেমির সঙ্গে ড্র করে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে ওয়ান্ডারার্স।

কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার এলিট একাডেমির সঙ্গে গোলশূন্য ড্র করে ওয়ান্ডারার্স।

আগের দিন পিডব্লুডি স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পাশাপাশি প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব।

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফকিরেরপুল। ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ ওয়ান্ডারার্স। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় হয়েছে পিডব্লুডি।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে শীর্ষ দুই দল প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করে থাকে।