২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের মাঠে কুৎসিত খেলে হলেও জিততে চান আলভেস

আর্সেনালের বিপক্ষে জয়ের জন্য খেলার সৌন্দর্য বিসর্জন দিতেও রাজি আছেন বার্সেলোনার ফুল-ব্যাক দানি আলভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 05:14 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

মেসি-নেইমার-সুয়ারেসকে রোখার সূত্র আছে আর্সেনালের
সুয়ারেসকেই হুমকি ভাবছেন আর্সেনাল কোচ
আর্সেনালের মাঠে ‘ছু মন্তর’ বলবেন এনরিকে
আর্সেনালের মাঠে ফেভারিট বার্সেলোনা
‘হাল সিটির চেয়ে বার্সার বিপক্ষে প্রস্তুতি নেওয়া সহজ’
‘বার্সেলোনা অজেয় নয়’
বার্সা পরীক্ষার আগে এমএসএনের প্রশংসায় আর্সেনাল কোচ

আর্সেনালের মাঠ এমিরেটসে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। 
 
আলভেস ইংল্যান্ডের সংবাদপত্র ডেইলি মিররকে বলেন, “লক্ষ্য হচ্ছে সব সময় জেতা এবং ভালো খেলা। কিন্তু ভাববার মতো প্রতিপক্ষ আছে। … তাই আমাদের লক্ষ্য হচ্ছে আরও একটা ম্যাচ জিতে আসা। আমরা শুধু জিতে যেতে চাই।”
 
“দর্শনীয় ফুটবল খেলা সব সময় সুন্দর। কিন্তু জয়ের ধারা ধরে রাখা আরও সুন্দর।”
 
স্পেনের লা লিগায় সবশেষ ম্যাচে গত শনিবার লাস পালমাসের বিপক্ষে কষ্টার্জিত ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। 
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত লুইস এনরিকের দল। এর মধ্যে ২৬টিতেই জিতেছে তারা। যে কোনো মূল্যে এই ধারা ধরে রাখতে চান ব্রাজিল জাতীয় দলের সদস্য আলভেস। 
 
“দল সব সময়ই সর্বস্ব চেষ্টাটা এর জন্য দিয়ে যাচ্ছে। কিন্তু কখনও কখনও বিষয়গুলো ঠিকভাবে হয় না অথবা আপনার আশানুরূপ হয় না। কিন্তু এটাই ফুটবল।”
 
“এমনকি আপনি যদি আপনার সেরা খেলাটা নাও খেলেন, তবুও আপনাকে ফল পেতে হবে।”