সুয়ারেসকেই হুমকি ভাবছেন আর্সেনাল কোচ
আর্সেনালের জন্য লুইস সুয়ারেসকে সবচেয়ে বড় হুমকি মনে করেন আর্সেন ভেঙ্গার। বার্সেলোনার বিপক্ষে জিততে হলে উরুগুয়ের এই স্ট্রাইকারকে আটকাতে হবে বলে উল্লেখ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি মঙ্গলবার আর্সেনালের মাঠ এমিরেটসে শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনার হয়ে সবশেষ ৭ ম্যাচে ১২ গোল করেন সুয়ারেস।
২৫ গোল নিয়ে এখন পর্যন্ত চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস। আর ভেঙ্গারের কাছে মেসি ও নেইমারের চেয়ে তিনিই বেশি বিধ্বংসী।
“মঙ্গলবার রাতে তাকে (সুয়ারেস) শান্ত রাখতে হবে আমাদের।”
“আমি বিশ্বাস করি, ব্যক্তিগত প্রতিভা ছাড়াও এই তিন জনের মধ্যে দারুণ বোঝাপড়া আর ঐক্য আছে।”
“বিশ্লেষণ করে দেখতে হবে আমারা কি করব। এটা এক সঙ্গে আর ভালোভাবে করতে হবে। ব্যক্তিগতভাবে তাদের সব খেলোয়াড়কে থামানোই কঠিন। সংঘবদ্ধভাবে এটা করার একটা পথ খুঁজে বের করতে হবে আমাদের।”
