২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোর জন্য তৈরি মেসি

চোট কাটিয়ে অনুশীলনে ফেরা লিওনেল মেসির শতভাগ ‘ফিট’ নন। তারপরও আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের এল ক্লাসিকোয় খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। খোদ বার্সেলোনা কোচই জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 12:45 AM

Updated : 12 Oct 2022, 04:30 PM

পুরনো খবর:

মেসি-রোনালদো দ্বৈরথের অপেক্ষায় এল ক্লাসিকো
‘রিয়াল-বার্সার কে জিতবে বলা কঠিন’
রোনালদোকে রিয়াল ছাড়ার পরামর্শ
‘মেসি সেরা, নেইমার রোনালদোর কাতারে’
রিয়ালের মাঠে নিখুঁত খেলতে চায় বার্সা
‘ইপিএলেও সফল হবে নেইমার’
বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত বেনজেমা
রিয়ালের বিপক্ষে ভুল করতে মানা রাকিতিচের
মেসিকে না পেলেও আত্মবিশ্বাসী বার্সা 
ক্লাসিকোয় মেসির খেলা নিয়ে আশায় ইনিয়েস্তা

রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে দলের সেরা তারকা মেসির খেলার সম্ভাবনা নিয়ে কোচ লুইস এনরিকে আগের দিন বলেন, “লিও দলে ফিরেছে, (দলের জন্য) এটা স্বাভাবিকভাবে ইতিবাচক। সে ফিট আছে; অনুশীলনে ফিরেছে এবং এটা আমাদের জন্য দারুণ খবর।”

গত সেপ্টেম্বরে লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেসি। গত সোমবারে বার্সেলোনার অনুশীলনে ফিরেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তবে এ মুহূর্তে মেসি যে শতভাগ ‘ফিট’ নন, সেটা অবশ্য শুক্রবারের সংবাদ সম্মেলনে লুকাননি এনরিকে।

“এখনও আজকের অনুশীলন সেশন রয়েছে এবং কিছু বিষয়ে কথা বলারও আছে। আমরা জানি, সে (মেসি) শতভাগ ফিট নয়; এটা অসম্ভব।”

মেসির ক্লাসিকোর দলে থাকা নিশ্চিত করেছেন এনরিকে। তবে মেসি প্রস্তুত বলে জানালেও রিয়ালের বিপক্ষে খেলার পুরোপুরি নিশ্চয়তা দিতে পারেননি বার্সেলোনা কোচ।

“এখনও ভালোভাবে পরিকল্পনা করিনি। আজ ও আগামীকাল এবং ম্যাচের এক ঘণ্টা আগেও তার (মেসির) সঙ্গে কথা বলব; তারপরই সিদ্ধান্ত চূড়ান্ত করব।”

এর আগে মেসির বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস জানিয়েছিলেন, অনুশীলনে ফিরলেও আর্জেন্টিনার ফরোয়ার্ডের ক্লাসিকোয় খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মেসির হাঁটুর চোট ঝুঁকিপূর্ণ বলেও জানান উরুগুয়ের এই ফরোয়ার্ড।