২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও আর্জেন্টিনাকে সমীহ দুঙ্গার

চোটের কারণে গুরুত্বপূর্ণ থেলোয়াড়দের হারিয়ে খর্বশক্তির দল হয়ে পড়া আর্জেন্টিনাকে সমীহ করছেন ব্রাজিল কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:03 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

দুরন্ত নেইমারের সামনে মেসিবিহীন আর্জেন্টিনা
ব্রাজিলকে ‘ফেভারিট’ ভাবছেন না মার্তিনো
আর্জেন্টিনা মেসি-নির্ভর নয়: মার্তিনো
ব্রাজিলের কৌশল টের পেয়েছেন আর্জেন্টিনা কোচ
চাপে পড়া আর্জেন্টিনাকে সমীহ ব্রাজিলের কাকার
ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা

বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইটি বুয়েনস আইরেসে হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে। 
 
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুঙ্গা বলেন, “এটা একটা ডার্বি। কোনো ফেভারিট নেই।”
 
গত ২৬ সেপ্টেম্বর স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। এর পর থেকে মাঠের বাইরে আর্জেন্টিনার অধিনায়ক। 
 
চোট মাঠের বাইরে ছিটকে ফেলেছে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোকেও। আর অতি সম্প্রতি চোট কেড়ে নেয় আর্জেন্টিনার আরেক তারকা কার্লোস তেভেসকে। 
 
অন্য দিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। 
 
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।
 
আর চিলির কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।

সব কিছুর পরও দুঙ্গা বলেন, “তত্ত্ব অনুযায়ী আমরা ভালো অবস্থায় আছি, ভালো করছি, আর তারা লড়াই করছে। কিন্তু এটা ডার্বি এবং যে কোনো কিছুই ঘটতে পারে।”
 
আর্জেন্টিনার চোট সমস্যা নিয়ে দুঙ্গা বলেন, “আপনি একজন প্রতিভাবান খেলোয়াড় হারালেন। কিন্তু একজন পেলেন, যে হয়ত বেশি শক্তি ও গতি নিয়ে সমস্যা তৈরি করতে পারে। এটা আর্জেন্টিনা, তাদের সব খেলোয়াড় ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলে।”