২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপে পড়া আর্জেন্টিনাকে সমীহ ব্রাজিলের কাকার

লিওনেল মেসি আর সের্হিও আগুয়েরোর পর আর্জেন্টিনা দল থেকে ছিটকে পড়েছেন আরেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেসও। এর পরও চিরপ্রতিদ্বন্দ্বীদের সমীহ করছেন ব্রাজিলের মিডফিল্ডার কাকা। বিশ্বকাপ বাছাইর্বে এখনও পর্যন্ত কোনো ম্যাচ না জেতাই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রেরণা হতে পারে বলে মনে করেন তিনি।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:21 AM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও
‘ব্যালন ডি’অরের যোগ্য নেইমার’
রিয়ালের বিপক্ষে মেসিকে না খেলাতে অনুরোধ
মেসি-রোনালদোর চেয়ে 'সেরা' নেইমার

ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা আর্জেন্টিনা পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।

বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

অরল্যান্ডো সিটি থেকে ধারে সাও পাওলোতে খেলা মিডফিল্ডার কাকা মনে করেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে আরও বিপজ্জনক হতে পারে।  

"তারা এখনও কোনো ম্যাচ জেতেনি। এটা ব্রাজিলকে হারানোর জন্য আরেকটি প্রেরণা। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) তাদের এই সুযোগটা আছে।"

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে একটি জয়ে ৩ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। তবে শেষ ম্যাচটি জেতায় ব্রাজিল দলের আত্মবিশ্বাসটা একটু বেশিই আছে বলে মনে করেন কাকা।

"আমরা ভেনেজুয়েলার বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে এসেছি (৩-১ গোলের জয় নিয়ে) এবং এই গতিটা ধরে রাখতে হবে আমাদের।"