২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা মেসি-নির্ভর নয়: মার্তিনো

লিওনেল মেসির না থাকাটা আর্জেন্টিনার জন্য বড় এক ক্ষতি বলে মানছেন জেরার্দো মার্তিনো। তবে তার দল মেসি-নির্ভর, এটা মানতে নারাজ আর্জেন্টিনার কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 08:14 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

দুরন্ত নেইমারের সামনে মেসিবিহীন আর্জেন্টিনা
ব্রাজিলকে ‘ফেভারিট’ ভাবছেন না মার্তিনো
তবুও আর্জেন্টিনাকে সমীহ দুঙ্গার
ব্রাজিলের কৌশল টের পেয়েছেন আর্জেন্টিনা কোচ
চাপে পড়া আর্জেন্টিনাকে সমীহ ব্রাজিলের কাকার
ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে বুয়েনস আইরেসে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না স্বাগতিকরা। 
 
গত ২৬ সেপ্টেম্বর স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। এর পর থেকে মাঠের বাইরে আর্জেন্টিনার অধিনায়ক।
 
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। এর প্রথমটিতে ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। প্যারাগুয়ে থেকে পরের ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে ফেরে মার্তিনোর দল।
 
ব্রাজিলের ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্ত হন মার্তিনো।

“আমরা যখন হারি, তখন আসে মেসি নির্ভরতা। যখন আমরা জিতি, তখন আপনারা এটা নিয়ে কথা বলেন না।”

“বাস্তবতা হচ্ছে এই যে, ১০ মাসের মধ্যে দল দুটি ফাইনালে উঠেছে। কিন্তু মানুষ এটা অন্যভাবে দেখে”, যোগ করেন আর্জেন্টিনা কোচ।

মেসির অনুপস্থিতি নিয়ে মার্তিনো বলেন, “মেসিকে হারানোটা গুরুত্বপূর্ণ।...প্যারাগুয়ের বিপক্ষে আমরা গোল করতে ব্যর্থ হয়েছি। আমরা পাঁচ থেকে ছয়টি পরিষ্কার গোলের সুযোগ পেয়েছিলাম।”