২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে ‘ফেভারিট’ ভাবছেন না মার্তিনো

চোটের কবলে পড়া তারকা খেলোয়াড়দের ছাড়া অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আর্জেন্টিনার আক্রমণভাগ। এর পরও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ‘ফেভারিট’ ভাবছেন না কোচ জেরার্দো মার্তিনো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:31 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

দুরন্ত নেইমারের সামনে মেসিবিহীন আর্জেন্টিনা
তবুও আর্জেন্টিনাকে সমীহ দুঙ্গার
আর্জেন্টিনা মেসি-নির্ভর নয়: মার্তিনো
ব্রাজিলের কৌশল টের পেয়েছেন আর্জেন্টিনা কোচ
চাপে পড়া আর্জেন্টিনাকে সমীহ ব্রাজিলের কাকার
ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেলেন তেভেসও
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা

গত ২৬ সেপ্টেম্বর স্পেনের লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। এর পর থেকে মাঠের বাইরে আর্জেন্টিনার অধিনায়ক। 
 
চোট মাঠের বাইরে ছিটকে ফেলেছে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোকেও। আর অতি সম্প্রতি চোট কেড়ে নেয় আর্জেন্টিনার আরেক তারকা কার্লোস তেভেসকে। 
 
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটাও ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। 
 
সব কিছু মিলিয়ে বেশ চাপেই আছে আর্জেন্টিনা। তবে এর পরও ‘সুপার ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচটিতে নিজেদের পিছিয়ে রাখছেন না মার্তিনো। 

“মেসি, আগুয়েরো, তেভেসের মতো কিছু খেলোয়াড়ের মুখোমুখি না হওয়াটা যে কোনো দলের জন্যই স্বস্তির। তবে এটা ব্রাজিলকে ফেভারিট করে দেবে বলে মনে করি না আমি।”

“এটা একটা ডার্বি এবং উভয় দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। কন্ডিশনও সমান”, যোগ করেন আর্জেন্টিনা কোচ।
 
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে মাঠে নামবে মার্তিনোর দল।