২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মসলা ব্যবসায়ীকে গলা কেটে খুন

অনুপ রোববার রাতে বাড়ি ফিরেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

খুলনায় মসলা ব্যবসায়ীকে গলা কেটে খুন

খুলনার পাইকগাছা থানা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 04:43 PM

Updated : 26 Jun 2023, 04:43 PM

খুলনার পাইকগাছা উপজেলায় এক মসলা ব্যবসায়ী গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাড়ির পাশের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অনুপ মণ্ডল (২৮) ওই গ্রামের অনুকুল মণ্ডলের ছেলে।

পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অনুপ রোববার রাতে বাড়ি ফিরেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে বাড়ির পাশে পরিত্যক্ত ভিটায় অনুপের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত এ ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।