২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

“আনসার আলী দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।”

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনা নগরীতে শুক্রবার দুপুরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 08:41 PM

Updated : 24 Mar 2023, 08:41 PM

খুলনা নগরীতে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর শিরোমনি এলাকার একটি ক্লিনিকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান জানান। 

নিহত শেখ আনসার আলী (৫৫) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। 

তিনি পরিবার নিয়ে শিরোমনি এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেন হত্যাসহ সাতটি মামলা রয়েছে। 

পুলিশ জানায়, আনসার আলী দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। লিন্ডা ক্লিনিকের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।