২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জখম তরুণের মৃত্যু

এ ঘটনায় আহত তিন তরুণ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পুলিশ।

সাভারে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জখম তরুণের মৃত্যু

এনাম মেডিকেল কলেজ হাসপাতাল

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 07:11 PM

Updated : 12 Jul 2023, 07:10 PM

ঢাকার সাভার উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে আহত চার তরুণের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ।

নিহত আকাশ মাহামুদ (২১) মানিকগঞ্জে শিবালয় উপজেলার কল্যাণপুর গ্রামের আবুল বাশারের ছেলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আকাশ সাভারের ব্যাংক কলোনি কাস্টম রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।

এসআই সুদীপ কুমার গোপ বলেন, “সংঘর্ষে আহত ইয়াসিন (২২), সোহাগ (২১) ও শাওন (১৮) একই হাসাপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

এছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে বোরবার রাত ১০টার দিকে সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর দুই পক্ষের সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষে দেশীয় অস্ত্র দিয়ে চার তরুণকে কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

সাভারে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে চার তরুণকে কুপিয়ে জখম