২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ, লাখ টাকা জরিমানা

সরকারি ইনজেকশনসহ চার প্রকারে ওষুধ পাওয়া যায় বলে জানায় ভোক্তা অধিকার।

ফরিদপুরে বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ, লাখ টাকা জরিমানা

গোপন সংবাদে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদ্প্তর।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2022, 09:54 PM

Updated : 10 Nov 2022, 09:54 PM

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ-ইনজেকশন পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিয়ারলেস হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান।

অভিযানের নেতৃত্ব দেওয়া সোহেল শেখ জানান, গোপন সংবাদে ওই হাসপাতালের স্টোর রুম ও দ্বিতীয় তালার একটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারি ইনজেকশনসহ চার প্রকারে ওষুধ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “উদ্ধার করা ওষুধ মামলার আলামত হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার আইনে ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”