২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পিয়াইন নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার  

মঙ্গলবার বাড়ি থেকে গরুর ঘাস কাটতে বের হয়ে নিখোঁজ হন করিম।

সিলেটে পিয়াইন নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার  

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 04:49 PM

Updated : 02 Aug 2023, 04:49 PM

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে মরদেহটি পাওয়া যায় বলে জানান জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ।  

নিহত আব্দুল করিম (১৯) ওই উপজেলার জাফলং গুচ্ছগ্রামের আব্দুল কাশেমের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রতন শেখ বলেন, মঙ্গলবার বাড়ি থেকে গরুর ঘাস কাটতে বের হয়ে আর বাড়ি ফিরেননি আব্দুল করিম। 

তিনি বলেন, “এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে পাননি। এর একদিন পর পিয়াইন নদীতে করিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

“পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” 

ওসি আরও বলেন, করিমের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন; ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।