২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবন থেকে পড়ে ছাত্রী আহত

চিকিৎসকদের বরাতে প্রক্টর বলেন, “পড়ে যাওয়া শিক্ষার্থী গুরুতর আহত হয়নি, তবে আপাতত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।”

বরিশাল বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবন থেকে পড়ে ছাত্রী আহত

পড়ে যাওয়া শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 03:03 PM

Updated : 25 Jan 2024, 03:03 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তিনতলার রেলিং থেকে পড়ে এক ছাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাউয়ুম।

আহত জান্নাতুল ফেরদৌস (২৪) ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের সৈয়দ মঞ্জিলের বাসিন্দা সৈয়দ আলাউদ্দিনের মেয়ে।

প্রক্টর কাউয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনিক ভবন-২ এর তৃতীয় তলার রেলিংয়ের উপর বসেছিল ওই ছাত্রী। হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যায় সে।”

খবর পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে প্রক্টর বলেন, “পড়ে যাওয়া শিক্ষার্থী গুরুতর আহত হয়নি, তবে আপাতত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এক্সরে করতে দিয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে কিনা।”

সহপাঠীদের বরাতে মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রী তিন তলার রেলিংয়ে বসে পড়ছিল। হঠাৎ পড়ে গিয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।”