সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাশকতার মামলার গ্রেপ্তারি পরোয়ানায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের কাজিপুর রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে ওসি জানান।
