১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

তিনি শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

গ্রেপ্তার সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 03:29 PM

Updated : 14 Nov 2026, 03:29 PM

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার ভোর রাতে উপজেলার পলিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এদিন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।