১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চসিকের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

২০২৪ সালের ৫ অগাস্টের পর এ নিয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন তিনি।

চসিকের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

সলিম উল্লাহ বাচ্চু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 02:22 PM

Updated : 18 Nov 2026, 02:22 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ২টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিক কিছু মামলায় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ নিয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন তিনি।

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরীর লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।