২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জলঢাকার সাবেক মেয়র গ্রেপ্তার

নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও ছিলেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জলঢাকার সাবেক মেয়র গ্রেপ্তার

নাসিব সাদিক হোসেন নোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 01:22 PM

Updated : 29 Oct 2026, 01:22 PM

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে শহরের ট্রাফিক মোড় এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জলঢাকা থানার ওসি নাজমুল আলম।

নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও ছিলেন। তার বাবা প্রয়াত ইলিয়াস হোসেন বাবলুও জলঢাকা পৌরসভার মেয়র ছিলেন।

মামলার এজাহারের বরাতে ওসি নাজমুল আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় জলঢাকা থানায় ২০২৫ সালের ২১ জুন করা একটি মামলা নাসিব সাদিক হোসেন নোভা ৬ নম্বর আসামি।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি কার্যক্রম সম্পূর্ণ করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।