০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজ্জাক ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:57 PM

Updated : 02 Nov 2026, 03:57 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৫২) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সভাপতি।

ওসি বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।