১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান শিক্ষক কারাগারে

তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের।

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান শিক্ষক কারাগারে

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 05:58 PM

Updated : 14 Nov 2026, 05:58 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি কামাল হোসেন।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (৫১) উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের প্রয়াত রতব আলী মুন্সির ছেলে।

রফিকুল কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অগাস্টে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার কর্মকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করা হয়।

ওই মামলায় এদিন ভোর রাতে উপজেলার আজোয়াটারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি কামাল হোসেন বলেন, দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়।