কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
১২ অগাস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।
গ্রেপ্তাররা হলেন- ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন (২২) ও একই ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি জয়ন্ত কুমার মোহন্ত (৩০)।
পুলিশ জানায়, আসামিদের মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বরাতে ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ অগাস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
