সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ
“যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আইনজীবী কামরুন নাহারের করা রিট আবেদনের উপর এদিন প্রাথমিক শুনানি হয়, তারপর আদালত এ আদেশ দেন।
