১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আক্তাউর রহমান মুকুল আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:49 PM

Updated : 14 Nov 2026, 10:49 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আক্তাউর রহমান মুকুল (৫৬) আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার দুপুরে সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা।

পুলিশ জানায়, আক্তাউর রহমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ২০২৪ সালের ২০ অগাস্ট হামলা করে গুরুতর জখম করার অভিযোগে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পরপরই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।