২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আজিজুল হক কলেজ থে‌কে যুবকের লাশ উদ্ধার

পুলিশ বলছে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

বগুড়ায় আজিজুল হক কলেজ থে‌কে যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 02:47 PM

Updated : 29 Dec 2022, 03:31 PM

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্ত্বর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টায় কলেজের কমার্স ভবনের সামনের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) বাবু কুমার সাহা জানান।  

নিহতের বয়স ৩৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ওসি বাবু বলেন, সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

“প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

লাশ ময়নাতদন্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।