ঢাকা মেডিকেলের ফুটপাতে ‘ভবঘুরে’ নারীর লাশ
ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়; বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ফুটপাত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে
আনুমানিক ৫০ বছর বয়সি ওই নারীর পরিচয় মেলেনি।
শাহবাগ থানার এসআই মো. আব্দুল খালেক বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকাতেই থাকতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়; বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’।
