২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার সেই নববধূ সোনিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

সোনিয়া এখনও জানেন না দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গার সেই নববধূ সোনিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

চুয়াডাঙ্গার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন আছেন সোনিয়া।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2023, 01:04 AM

Updated : 07 Mar 2023, 01:04 AM

স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নববধূ সোনিয়ার ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ওই দুর্ঘটনায় সোনিয়া তার স্বামীকে হারিয়েছেন।

রোববার রাতে চুয়াডাঙ্গার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অস্ত্রোপচার হয়।

সোনিয়াকে ক্লিনিকের একটি কেবিনে রাখা হয়েছে এবং তিনি ভালো আছেন বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

ক্লিনিকের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঝন্টু জানান, সোনিয়া ভালো আছেন। চার-পাঁচ দিন পর তিনি বাড়ি ফিরে যেতে পারবেন। এর আগে রোববার রাতে তার পায়ের অস্ত্রোপচার হয়েছে।

পুরনো খবর:

বিয়ের সপ্তাহ না ঘুরতেই চুরমার সোনিয়ার স্বপ্ন

তিনি জানান, সোনিয়ার চিকিৎসার সহায়তায় অনেকেই এগিয়ে এসেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসীর আর্থিক সহযোগিতায় সোনিয়ার সব ধরনের চিকিৎসা কাজ চলছে।

সোনিয়ার নানি হাফিজা বেগম জানান, দুর্ঘটনায় সোনিয়ার স্বামী শামিম হোসেন মারা গেছেন, এ খবর সোনিয়া এখনও জানেন না। তাকে জানাতে নিষেধ করেছেন চিকিৎসকরা।

গত বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি-দর্শনা সড়কে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তারা দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলে মারা যান সোনিয়ার স্বামী। গুরুতর আহত সোনিয়াকে চুয়াডাঙ্গার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।