২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় মৃত্যু

নিহত নারীর বয়স ৪০ বছর বলে পুলিশের ধারণা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 11:24 AM

Updated : 05 Jan 2023, 03:51 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর প্রাণ গেছে।

কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকার কাশিয়ানী-বোয়ালমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স ৪০ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ওসি বলেন, কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হওয়ার সময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।