২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় মহালের বাইরে বালি উত্তোলন, ৫ লাখ টাকা জরিমানা

জরিমানার পাশাপাশি অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেয় প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 06:24 PM

Updated : 14 Aug 2023, 06:24 PM

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে ইজারা নেওয়া মহালের বাইরে থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় এক ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান এ জরিমানা করেন।

জরিমানা পাওয়া নজরুল ইসলাম শহরের আমলাপাড়া মহল্লার ঘাটু শেখের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল বলেন, ভাটপিয়ারী এলাকায় ইজারা নেওয়া মহালের বাইরে থেকে বালি উত্তোলন করা হচ্ছিল এমন খবর পেয়ে সকালে অভিযান চালানো হয়।

এ সময় নজরুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয় বলে তিনি জানান।