২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ভাইয়ের একজন ছাদে গিয়ে রক্ষা পেলেও বাঁচলেন না আরেকজন

চোখের সামনে বড় ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না ছোট ভাই।

২ ভাইয়ের একজন ছাদে গিয়ে রক্ষা পেলেও বাঁচলেন না আরেকজন

মেহেদি হাসান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2024, 11:07 PM

Updated : 01 Mar 2024, 11:57 PM

বেইলি রোডের কাচ্চি ভাই প্রতিষ্ঠানের কর্মী টাঙ্গাইলের দুই ভাইয়ের একজন ভবনের ছাদে গিয়ে বেঁচে গেলেও অন্যজন দগ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার গ্রামের বাড়িতে তার লাশ পৌঁছলে শত শত মানুষ ভিড় করেন।

দুপুরে মির্জাপুর উপজেলার দেওড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত মেহেদী হাসান মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে লাগা আগুনে শুক্রবার সকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

কাচ্চি ভাই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে মেহেদি ও তার ছোট ভাই ইসরাফিল সেদিন ছিলেন ওই রেস্তোরাঁয়।

ইসরাফিল জানান, আগুন লাগার পর তিনি ভবনের ছাদে উঠে বেঁচে যান। কিন্তু ভাই মেহেদিকে আর বাঁচানো যায়নি।

চোখের সামনে বড় ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না ইসরাফিল।

এ ঘটনায় শোকে মা ও বোন বার বার মূর্ছা যাচ্ছেন। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা আয়নাল মিয়া।

মেহেদীর ছোট বোন সুমাইয়া আক্তার বলেন, তার ভাইয়ের স্বপ্ন ছিল বিদেশে পাড়ি জমানোর। সেজন্য বৃহস্পতিবার সকালেও বাবার কাছে ফোন করে পাসপোর্টের জন্য কাগজপত্র তৈরি করতে বলছিলেন।

“ভাই বৃহস্পতিবার ফোন দিয়ে বলছে, তুমি বাবার বাড়ি আস। আমিও আসব। আমার সেই ভাই আর এল না। ”

সুমাইয়া আক্তার বলেন, “আমার ভাইয়ের আয় দিয়ে সংসার চলত। মাসে ২০ হাজার টাকা বেতন পাইত। শুক্রবার আসার কথা ছিল। আর এল না আমার ভাই।”

আরও পড়ুন

পুরনো খবর:

কাচ্চি ভাই কর্মী জিহাদকে হারিয়ে দিশেহারা পরিবার
সন্তানদের ‘জড়িয়ে ধরে’ লাশ হলেন পপি
ট্রাক ভর্তি লাশ, কান্নায় ভারি ঢাকা মেডিকেল
বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ৪৪ মৃত্যু
গ্রিন কোজি কটেজে আগুন চুলা বা গ্যাস লিকেজ থেকে: ফায়ার সার্ভিস
আনন্দ আয়োজনের রাত এক লহমার আগুনে যেন মৃত্যুপুরী
আগুন কেড়ে নিল পুরো পরিবারকে, পড়ে রইল ভিসা-পাসপোর্ট
একসঙ্গে পাঁচজনের কবর, কাঁদছে শাহবাজপুর