২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চায়ের দোকানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৫

নিহতের ভাই বাদী হয়ে ২৫ জনকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 11:47 AM

Updated : 15 Oct 2023, 11:49 AM

নাটোরের লালপুরে চা খেতে যাওয়া এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

রোববার (৩ অগাস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান।

এ ঘটনায় করা মামলায় এজাহারনামীয় তিন আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ওসমান গনি (৪৫) লালপুরের কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার প্রয়াত আখের আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই কুতুব উদ্দিন বাদী হয়ে ২৫ জনকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানায়।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0CHJ8nfaBhTAS8J6LXGVipdgxKXiUxi89ampUwirnKCHPRwFv2hyxQPSAxULNQRNsl]