০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নাটোরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল ২ শিশুর

বাড়ির পাশে খেলতে খেলতে সবার অগোচরে দুই শিশু পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।

নাটোরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল ২ শিশুর

নাটোরের লালপুর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 04:51 PM

Updated : 02 Nov 2026, 04:51 PM

নাটোরের লালপুর উপজেলায় খেলতে বেরিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলো- ওই গ্রামের সেরাজুল হকের মেয়ে শিশু মোছা. শিউলী খাতুন (২) এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২)।

ওসি শফিকুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে সবার অগোচরে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে তাদের না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।