২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

দুর্ঘটনায় আহত দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 02:13 PM

Updated : 10 Feb 2023, 02:53 PM

সাতক্ষীরার গোপিনাথপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই যুবক । 

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, শুক্রবার দুপুরে গোপিনাথপুরে ঋশিল্পীর সামনে এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত জুবায়ের হোসেন (১৫) সাতক্ষীরার ইটাগাছা গ্রামের শেখ কবিরুজ্জামানের ছেলে। 

ওসি জানান, দুপুরে দুই জন আরোহী মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাওয়ার পথে গোপিনাথপুরে ঋশিল্পীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে জুবায়ের হোসেন নামের কিশোর ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় তার মোটরসাইকেলের সঙ্গী রশীদ এবং অপর মোটরসাইকেলের চালক তরিকুল।

তাদেরকে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।