নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২ জনের পাঁচজনই শরীয়তপুরের
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ জনের মধ্যে পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরা উপজেলায়। মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
