০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:53 AM

Updated : 04 Nov 2026, 08:53 AM

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনা সংঘর্ষে চারজনের প্রাণহানির তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থার কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। সেখানে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে।