২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

একই সড়কে আগে আরেক দুর্ঘট্নায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গিয়েছিল। ফাইল ছবি: আজারতাক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 04:07 PM

Updated : 24 Nov 2026, 04:07 PM

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, রাস আল খাইমার আল ওয়াতান সড়কে যান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন।

যে সাতটি আমিরাত মিলে সংযুক্ত আরব আমিরাত গঠন করেছে, রাস আল খাইমা তার অন্যতম।

পুলিশ ঘটনাস্থলটি ঘেরাও করে রেখেছে আর যানবাহন নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে রয়টার্স।

নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন কি না, তা স্পষ্ট হয়নি। মন্ত্রণালয়টি নিহত ব্যক্তিদের পরিচয় জানায়নি। এমনকি এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তাও জানায়নি।

মন্ত্রণালয়টি বলেছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে আর অনুসন্ধান শেষ হলে ফলাফল প্রকাশ করবে।