মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২
ঘটনাস্থল থেকে আটক দুজনের বিষয়ে যাচাই বাছাই চলার কথা বলেছেন মিরপুর মডেল থানার ওসি।
রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটকের তথ্য দিয়ে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।
আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে মিরপুর থানার ডিউটি অফিসার এসআই মাহমুদুল নবী।
সোমবার রাত ১০টায় ওই এলাকার প্রিন্স হোটেলের সামনে রাজধানী পরিবহনের বাসটিতে আগুন লাগার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করেছে।
তবে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।
মিরপুর থানার ডিউটি অফিসার বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
