২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

এটি নাশকতা কি না তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 08:36 PM

Updated : 23 Nov 2026, 08:36 PM

ঢাকার মিরপুর ১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি নাশকতা কি না সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি রাশেদ বিন খালিদ।

শাহ আলী থানার এক এসআই বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।