০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মিরপুরে ‘বাইকে এসে বাসে আগুন দেওয়ার চেষ্টা’

“কয়েকটি আসন পুড়ে গেছে। যারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তারা পালিয়ে গেছে,” বলেন ওসি জালাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 11:13 PM

Updated : 07 Nov 2026, 11:13 PM

ঢাকার মিরপুরে একটি বাসে ‘আগুন লাগানোর চেষ্টা’ হওয়ার কথা বলেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। বাসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটরসাইকেলে এসে জানালা দিয়ে বাসের জানালা দিয়ে ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। কেউ হতাহত হয়নি।”

তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি আসন পুড়ে গেছে। যারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তারা পালিয়ে গেছে।”

ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। সেটি সড়কের পাশে দাঁড় করানো ছিল।