২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুরে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 03:56 PM

Updated : 13 Aug 2023, 03:56 PM

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন জানান।

মৃত মাসুদ হাসান (১৮) সদর উপজেলার আটোর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সিভিল সার্জন বলেন, মাসুদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ অগাস্ট এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এর আগে ১১ অগাস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। সে চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে। রাকিব ঢাকা থেকে ফিরে ৯ অগাস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. এ কে এম নুরুজ্জামান বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

বর্তমানে ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে প্রায় সবারই ঢাকায় যাতায়াত ছিল বলে জানান তিনি।